বাংলাদেশ দলের ফ্লাইট বাতিল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:২৬ পিএম
বাংলাদেশ দলের ফ্লাইট বাতিল

ঢাকা: নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। 

কিন্তু নেপালে তরুণদের বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেওয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা অনিশ্চিত।

বেলা তিনটার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দল হোটেলই ছাড়তে পারেনি। ফ্লাইটও বাতিল হয়ে গেছে। ফলে আপাতত জামাল-মিতুলদের দেশে ফেরা হচ্ছে না।

টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, বিরূপ পরিস্থিতিতে দল নিয়ে এই মুহূর্তে হোটেলেই অবস্থান করছেন তারা।

বিক্ষোভকারীরা আমাদের হেটেলের সামনেও জড়ো হয়েছে। এখানে বিক্ষোভ করছে। এ কারণে আমরা হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হতে পারিনি। ফ্লাইট বাতিল হয়েছে।

বিক্ষুব্ধদের একটি অংশ হানা দিয়েছিল টিম হোটেলেও। তবে সেখানে কোনো রাজনীতিক কিংবা ভিআইপি অবস্থান করছে না, শুধু বাংলাদেশ ও নেপালের ফুটবল দল অবস্থান করছে জেনে তারা হোটেল ত্যাগ করেন। বিক্ষোভের মধ‍্যে কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জেন-জি’র আন্দোলনে নেপাল কার্যত অচল হয়ে পড়েছে। সোমবারের কাঠমান্ডুর থামেলের বাইরে বিক্ষোভ বেশি হলেও মঙ্গলবার থামেলের রাস্তায় তারা অবস্থান নিয়েছে।

এআর

Link copied!