আমিরাতকে হেসেখেলে উড়িয়ে দিল ভারত   

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:০৮ পিএম
আমিরাতকে হেসেখেলে উড়িয়ে দিল ভারত   

ঢাকা: দুবাইয়ে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হেসেখেলে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাটিংয়ে নামা দলটি ২ উইকেটে ৪৭ রানের সঙ্গে আর ১০ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায়। 

যা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন। ৫৭ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ জিতে নিয়েছে মাত্র ২৭ বলে। তাও ৯ উইকেট হাতে রেখেই।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে মাঠে নামার আগেই একটা বড় ‘প্রাপ্তি’ ছিল ভারতের। এই ম্যাচে টসে জিতেছেন সূর্যকুমার যাদব। তিন সংস্করণ মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর ভারতীয় অধিনায়কের টস জয় এই প্রথম।

দীর্ঘ ছয় মাস পর টস জেতা ভারত অধিনায়ক শুরুতে বেছে নেন বোলিং। সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, সেটি প্রমাণ করতে সময় নেননি বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে আমিরাতকে অলআউট করে দেন মাত্র ৫৭ রানে। জবাবে ৪.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।   

এআর

Link copied!