ছবি : সংগৃহীত
ঢাকা: হাইতির বিপক্ষে দাপুটে জয়। এরপর চোট থেকে সেরে মাঠে নামার দ্বারপ্রান্তে নেইমার। এমন খুশির খবরের মধ্যেও নতুন উদ্বেগ ব্রাজিল শিবিরে। দলটির তারকা খেলোয়ার রাফিনিয়ার চোট নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রাফিনিয়ার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন ধোয়াশা।
ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় রাফিনিয়ার চোখে জল আর কোচ কার্লো আনচেলত্তির উদ্বিগ্ন মুখ সবাই দেখেছেন। এবার নিশ্চিত খবর এসেছে, স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাফিনিয়া। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার এমন সমস্যায় পড়লেন তিনি। আগে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও ডান পায়ে চোট হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) নিশ্চিত করেছে যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না।
রাফিনিয়ার বিশ্বকাপ (টুর্নামেন্ট) থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে তেমন কিছু ঘোষণা করেনি। দলের চিকিৎসকরা তার দেখভাল করছেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো আশা প্রকাশ করে বলেছেন, 'পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা চিন্তিত। তবে আশা করছি বিষয়টি গুরুতর নয়। রাফিনিয়ার শারীরিক সক্ষমতা অসাধারণ। সে দ্রুতই ফিরে আসবে।'
পিএস
আপনার মতামত লিখুন :