ব্ল্যাকবোর্ডের যুগ শেষে যা হবে ‘চক’ এর

  • বিচিত্র ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:৫২ পিএম
ব্ল্যাকবোর্ডের যুগ শেষে যা হবে ‘চক’ এর

ঢাকা: চকের সঙ্গে আমাদের পরিচয় সেই ছোটবেলা থেকেই। এই চক-স্লেট ও ব্ল্যাকবোর্ডের দ্বারই আমাদের পড়া-লেখার হাতে খড়ি। গ্লোবালাইজেশনের যুগে হোয়াইটবোর্ড, মডার্ন বোর্ডসহ নানা ধরণের ই-বোর্ডের কারণে হারিয়ে যাচ্ছে ব্ল্যাকবোর্ডর যুগ। তাহলে চকের কি হবে? স্লেট ও ব্ল্যাকবোর্ড ছাড়া আর কি কি কাজে লাগে চক? চলুন জেনে নিই চকের নানা কার্যকারিতা।  

শার্টের কলার সাদা করতে: চকের বিচিত্র কাজের মধ্যে শার্টের কলার সাদা করা অন্যতম একটি কাজ। এ কাজটি করবেন যেভাবে- ঘাড়ের ময়লা বা ঘামের দাগ পড়ে, যা অনেক সময় সহজে উঠতে চায় না৷ এই দাগগুলোর জায়গায় ভালো করে চক লাগিয়ে দশ মিনিট রেখে দিন৷ তারপর স্বাভাবিক নিয়মে ধুয়ে ফেলুন৷ দেখবেন শার্টের কলার আবার কেমন আগের মতো ধবধবে সাদা হয়ে গেছে৷

মার্বেল পাথর: উজ্জলতা বাড়াতে চকের জুরি নেই। আপনার বাড়ির মার্বেলকি পুরানো হয়ে উজ্জালতা হারিয়েছে? তাহলে আজই চক কিনে আনুন। এরপর কয়েকটি চক গুঁড়ো করে একটি অল্প ভেজা কাপড়ে ভরে নিন৷ তারপর চক ভরা কাপড়টি মার্বেলের ওপর আস্তে আস্তে ঘষুন৷ ঘষা শেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন মার্বেলের সিড়ি বা মেঝে কি সুন্দর ঝকঝক করছে৷

রুপোর উজ্জ্বলতা ধরে রাখে: নারীদের সবচেয়ে পছন্দের জীনিষের মধ্যে গহনা একটি। রুপার গহনা ব্যবহার করতে করতে উজ্জলতা হারিয়ে ফেলে। এই উজ্জ্বলতা ফিরে আনতে রুপার গহনা বা রুপার চামচের বাক্সে দু-একটি চক রেখে দিন৷ কিছুদিন পরই দেখবেন আবার কি সুন্দর চকচক করছে!

ঘরের দেয়াল: ঘরের দেয়ালের উজ্জ্বলতা ফিরে আনাতেও সাহায্য করবে চক। তবে ভাববেন না যে রঙেরই হোক না কেন চিন্তা নেই৷ কারণ আজকাল বাজারেও রয়েছে নানা রঙের চক৷

চামড়ার জুতো: জুতোর দাগের ওপর চক ঘষে সারারাত লাগিয়ে রেখে দিন৷ তারপর পরের দিন জুতো খুব ভালো করে ব্রাশ করুন৷ ব্যস্, দেখবেন জুতো জোড়া আবার কেমন নতুন জুতো হয়ে গেল! - ডয়েচ ভেলে অবলম্বনে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!