আগামী সপ্তাহের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বর্তমানে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের-এ আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত।
এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের অধিকাংশ জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে এটি স্বল্পমাত্রার ও বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে আকাশে মেঘের আনাগোনা ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। তবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের হালনাগাদ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :