ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি নিয়ে আজ যা আছে পূর্বাভাসে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১০:০৭ এএম
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি নিয়ে আজ যা আছে পূর্বাভাসে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এম

Link copied!