বিরামপুর আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৯ পিএম
বিরামপুর আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো শনিবার দিনাজপুরের বিরামপুরে আগমন করবেন তারেক রহমান। এ-উপলক্ষ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। চলছে প্যান্ডেল তৈরি ও সাজ সজ্জার কাজ। তার এই আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। উৎসবের আমেজ চলছে বিরামপুর বাসীদের মাঝে। 

এলাকাবাসী ও নেতাকর্মীদের অনেক দাবি ও আশা বুকে ধারণ করে নিয়ে বসে আছেন তারেক রহমানের আশার অপেক্ষায়। প্রহর গুনছেন, তারেক রহমান আগামীকাল শনিবার বিরামপুরের মাটিতে আসলে বিরামপুরকে জেলার দাবি ও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করার দাবি রয়েছে তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান আগামী ৭ ফেব্রুয়ারি অথ্যাৎ শনিবার দুপুর আড়াইটায় বিরামপুরে জনসভায় যোগ দিবেন। তার এই আগমনে বিরামপুর সরকারি কলেজ মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে সাজ সজ্জার কাজ ও প্যান্ডেল তৈরি। তবে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি বিরামপুরকে জেলা হিসেবে ঘোষণা চায় তারা। এছাড়াও চার উপজেলার রাস্তাঘাট ,শিক্ষা ব্যবস্থা,কৃষির উপর অবহেলিত হওয়ায় উন্নয়নের ছোয়ার আশা করছেন এলাকাবাসীরা। এছাড়াও হিলি স্থলবন্দর আজ মুখ থুবড়ে পড়ে আছে সেখানে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের আধুনিকায়ন করার দাবি জানাবেন তারেক রহমানের কাছে এলাকাবাসী।

বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি শফিকুল আলম মামুন বলেন, তারেক রহমানের সফর করার মূল উদ্যেশ্য হচ্ছে ধানের শীষের জয়লাভ করা। তার এই সফরকে ঘিরে যে মাঠে আয়োজন করা হয়েছে সেখানে ৫ থেকে ৭ লক্ষ মানুষের সমাগম হবে বলে জানান নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। এই সফর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল হক মাসুদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণায় এবার দিনাজপুরের বিরামপুর আসছেন। তার এই সফর ঘিরে সেখানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এসময় দিনাজপুর শহরে আপন নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। তারেক রহমানের সফরকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে জোর প্রস্তুতি।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারির এই কর্মসূচি ঘিরে নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ রয়েছি। পুলিশের পাশাপাশি ডিবি, বিজিবি নিরাপত্তায় কাজ করবেন। এছাড়াও সেদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

পিএস

Link copied!