সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যার মামলাটি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ সদস্যদের হামলার প্রতিবাদে পিরোজপুরে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে পিরোজপুর শহরের টাউন ক্লাবের সামনে গণ অবস্থান করে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড়ো মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- জুলাই মঞ্চের পিরোজপুর শাখার মুখ্য প্রতিনিধি তাহমীদ আল নাসীব, মুখ্য সমন্বয়ক আফরোজা আক্তার তুলি, সহ মুখ্য সংগঠক ফিরোজ শেখ, সাধারণ ছাত্র ইউহানা কবির স্বাধীন, তুরাগ মল্লিক, রাতুল শেখ, নাহিয়ান নওমি, সিয়াম শেখ প্রমুখ।
জুলাই মঞ্চের পিরোজপুর শাখার মুখ্য প্রতিনিধি তাহমীদ আল নাসীব বলেন, "ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র/জনতা গিয়েছিল হাদী হত্যার বিচার চাইতে, কিন্তু উল্টো তাদের ওপর দালাল পেটুয়া বাহিনী অতর্কিত হামলা চালায়।"
এসময় তারা অন্তর্বর্তী কালিন সরকারের সমালচানা করেন। তারা বলেন- এই জুলাইয়ের রক্তের ওপরে ভিক্তিকরে অন্তর্বর্তী সরকার তাদের কথা ছিল দেশ সংস্কার করার কথা, দুই বছর পেরিয়ে গেলেও দেশকে সংস্কার করতে পারেনি। হাদী হত্যার বিচার এখনো হয়নি, তাদের বিচার দাবীতে দাড়ালে উল্টো তাদের ওপর হামলা চালায়। ১২ ফেব্রুয়ারী নির্বাচন হতে হবে, এবং যে দল সরকারে যাবে তাদেরকে সর্বপ্রথম হাদী হত্যার বিচার করতে হবে।
এসবিআর
আপনার মতামত লিখুন :