তারেক রহমান ছাড়া কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয়

  • ফেনী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
তারেক রহমান ছাড়া কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয়

ছবি : প্রতিনিধি

ফেনী: ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে তা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। আমরা যদি অভিজ্ঞতা সম্পন্ন লোককে নির্বাচিত করতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে। আর যদি সঠিক মানুষকে দেশের দায়িত্ব না দিতে পারি, তাহলে দেশে মারামারি হানাহানিতে পিছিয়ে পড়বে। তাই তারেক রহমান ছাড়া এ মুহুর্তে বাংলাদেশ অন্য কারো কাছে নিরাপদ নয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার ছাবের মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনারা আমাকে ভোট দিলে সবার সাথে মিলেমিশে ফেনীতে উন্নয়ন করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন করা, মহিলা কলেজ স্থাপন করা, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে উন্নয়নের সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। 

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও জেলা মহিলা দলের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ।

জনসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী এবং যুগ্ন সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।

পিএস


 

Link copied!