ছবি : প্রতিনিধি
পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ২টিতে বিএনপি ও ৩ টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছে। পাবনা-২ ও পাবনা-৫ আসনে বিএনপি এবং পাবনা-১, ৩ ও ৪ আসনে জিতেছে জামায়াত।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের শামসুর রহমানপেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট। ২৫ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী নাজিবুর রহমান মোমেন।
পাবনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের একেএম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। ১ লাখ ৩৮ হাজার ১৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব।
পাবনা-৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মাদ আলী আছগর। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এখানে বিএনপি প্রার্থী তুহিন হেরেছেন ৩২৬৯ ভোটের ব্যবধানে।
পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। ৩৬৮৩ ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপি প্রার্থী হাবিব।
পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রিন্সিপাল ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট। ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস।
পিএস
আপনার মতামত লিখুন :