ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। জেলার দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীকে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।
অন্যদিকে ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
পিএস
আপনার মতামত লিখুন :