ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাপানী প্রবাসী ড. জহির উদ্দিন-এর অর্থায়নে নির্মিত নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রহমানিয়া জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার দুপুর ১টায় আতাউর রহমানের মাধ্যমে সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ সভাপতি শহিদুল ইসলাম, জমিদাতা নুর উদ্দিন, বাবলুর রশিদ, রিজিয়া বেগম, রিয়াজুল, এমদাদুল, ফাতেমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ।
স্থানীয়রা জানায়, মসজিদ নির্মিত হওয়ার আগে এলাকাবাসী ত্রিপল মোড়ানো একটি জরাজীর্ণ ঘরে নামাজ আদায় করতেন। বিষয়টি স্থানীয় সাব্বির রহমানের মাধ্যমে জানতে পেরে ড. জহির উদ্দিন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় নির্মাণকাজ সম্পন্ন হয়।
এলাকাবাসী জানিয়েছেন, এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, বরং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ড. জহির উদ্দিনের এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :