ঝিনাইদহে বাসে আগুন-ভাঙচুরে ৭ ছাত্র নেতা গ্রেফতার

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:১৭ পিএম
 ঝিনাইদহে বাসে আগুন-ভাঙচুরে ৭ ছাত্র নেতা গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন লাগানো ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গভীর রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা সকলেই জেলা কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হন। নিহত যুবকও এই ছাত্র আন্দোলনের জেলা সদস্য ছিলেন।

হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।

এসএইচ 

Link copied!