কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:০৭ পিএম
কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মধ্যে খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন এবং সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।

এ সময় ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬ কার্টন খেজুর তুলে দেওয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল। রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে এসব খেজুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এসব খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এসএইচ 

Link copied!