ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জীর্ণ-পুরাতন, অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে নতুনের আহ্বান নিয়ে শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার সময় চাঁদমারি ভিক্টোরিয়া জুবুলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। পরে বৈশাখী শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রাটি চাঁদমারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবির খান।
পিএস
আপনার মতামত লিখুন :