রংপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উৎযাপন

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০১:৫১ পিএম
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উৎযাপন

ছবি : প্রতিনিধি

রংপুর: রংপুরের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
 
মঙ্গলবার দুপুরে  ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল,পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় শোভযাত্রায়। রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রুহুল আমীন, রংপুর পুলিশ সুপার, রংপুর জেলা পরিষদ প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক সকল কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।  

এদিকে,পীরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শোভযাত্রায় পীরগাছার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক,উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজসহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

পিএস   

Link copied!