ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌরশহরের ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা জিসান এবং ত্রিশালের সিরাজ।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ জানান, ডিম ব্যবসায়ী আতাউর রহমানের ওই ভবনে নির্মাণ কাজ করছিলেন জিসান ও সিরাজ। তিন তলার ছাদ থেকে লোহার রড নামানোর সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে দুজনেই ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পিএস