ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি পরিদর্শনকালে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি, পরে কথা বলছি।’
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সদস্যরা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানালে এরপর বলতে পারব সেখানে কী ঘটেছে।’
এসএইচ