চাঁপাইনবাবগঞ্জে ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে মানববন্ধন

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

জুমার নামাজের খুতবা দেওয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত ইমামকে পুনর্বহাল এবং ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রদানের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা ও ইমাম সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদে খুতবায় ইসলামী রাষ্ট্রীয় শাসনব্যবস্থা এবং শাসক ও জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে ইমাম মাওলানা আলী হাসান মুজাহিদকে জোরপূর্বক অপসারণ করা হয়। গত ১০ সেপ্টেম্বর দুপুরে জোহর থেকে নামাজে ইমামতি করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয় রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদ কমিটি। ইমামদের ওপর এমন ঘটনাকে জুলুম উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান ইমাম সমিতির নেতারা।

মানববন্ধনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় ইমাম সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!