রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৪৫ পিএম
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বাজার থেকে বাড়ি ফেরার পথে ঋতু আক্তার (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাত লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকার সিরাজুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ঋতু আক্তারকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে কাঞ্চন বাজার থেকে বাড়ি ফিরছিলেন ঋতু আক্তার। পথে ৬ থেকে ৭ সদস্যের একদল দুর্বৃত্ত রামদা, চাকু ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর গতিরোধ করে। পরে তাঁকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঋতু আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গৃহবধূর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!