শ্রমিকদের সুখবর দিয়ে বেতন নিয়ে যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

  •  বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৬:৫০ পিএম
শ্রমিকদের সুখবর দিয়ে বেতন নিয়ে যে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী এক থেকে দুই মাসের মধ্যে নির্ধারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

পথসভায় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ নিয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি চূড়ান্ত ও নির্ধারণ করা সম্ভব হবে।

শিল্পকারখানার সার্বিক পরিস্থিতি ও সুরক্ষার ওপর জোর দিয়ে শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, কোনোভাবেই শিল্পকারখানার ক্ষতি করা যাবে না। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি বিশেষ চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য হলো জাতীয় সম্পদ ধ্বংস করা এবং সরকারের উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করা। তবে সরকার সব ধরনের ষড়যন্ত্রের জবাব অত্যন্ত শক্ত হাতে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

বাংলাদেশকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশের শ্রমিক ও মালিক-উভয় পক্ষেরই আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

এসএইচ 

Link copied!