ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল কাজি আল আমিন অপু আজ সোমবার বিকেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল ওই অভিযান চালায়।
তিনি জানান, ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ককটেল ও হেরোইনসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস