ফাইল ছবি
ঢাকা: মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালেই বেড়েছে স্বর্ণের দাম। এবার বিকালে আরেক দফা বেড়েছে মূল্যবান এই ধাতুর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সকালে ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লেও বিকালে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১০ হাজার ৯০৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বিকাল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকালে বাজুস ২২ ক্যারেটের সোনার এক ভরি মূল্য ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করে। স্বর্ণের এই দাম সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়।
এর আগে গতকাল দুই দফা সোনার দাম ভরিতে কমানো হয় ১২ হাজার ১৩ টাকা। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ২৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার দাম বেড়েছে, ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল।
পিএস
আপনার মতামত লিখুন :