ইউনিয়ন ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৪০ এএম
ইউনিয়ন ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯০ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৩ টাকায়।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

পিএস

Link copied!