ছবি : সংগৃহীত
ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০ পর্যন্ত খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
আজ বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা পবিত্র ঈদুল আজহা পর্যন্ত বহাল থাকবে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এই সময় বৃদ্ধির বিষয়টি সংগঠনটিকে নিশ্চিত করেছেন।
তবে বর্ধিত সময়ের জন্য বিশেষ কিছু শর্তও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা গেলেও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।
পিএস
আপনার মতামত লিখুন :