ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ ছিল। তবে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে আরটিজিএস সেবা আবার চালু হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দিলে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এ ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ত্রুটি সমাধানে কাজ শুরু করেন।
এসএইচ