ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির দুই শিক্ষার্থী

  • বাকৃবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৪ পিএম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির দুই শিক্ষার্থী

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দুই সভাপতি। তারা হলেন-ফখরুল ইসলাম ও আবু নাছির ত্বোহা।

গত বুধবার সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফখরুল ইসলাম। তিনি ২০২৫ সালে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাছির ত্বোহা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি রাজধানীর আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সেক্রেটারিয়েট গঠন করা হয়।

পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন।

এসএইচ 

Link copied!