ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
এ বি এম ওবায়দুল ইসলাম একজন পদার্থবিদ। তিনি ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বলাভের আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে বিভাগটির অধ্যাপক পদে উন্নীত হন। দেশের একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনা করেছেন। তিনি ঢাবির সিনেট সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার তিনি ডজনের বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একটি বইয়ের অনুচ্ছেদ রচনা করেছেন।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। ২০২৬ সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করলে তিনি বিশ্ববিদ্যালয়টির ৩১তম উপাচার্য হিসেবে নিযুক্ত হন।
এসএইচ
আপনার মতামত লিখুন :