এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম
এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন সংক্রান্ত নতুন সময়সীমা ও নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পর্যায়ে প্রতিষ্ঠান থেকে আসা এমপিওভুক্তির আবেদন পাঠানো যাবে।

রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট বা মেমিস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকার কারণে অনলাইনে এমপিওসংক্রান্ত আবেদন দাখিল এবং তা পরবর্তী ধাপে পাঠানোর স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানেরা ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন দাখিল করতে পারবেন। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সেই আবেদনগুলো অনলাইনে অগ্রায়ণ করতে পারবেন।

অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত এই সময়ের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আবেদন অগ্রায়ণের কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল বা অগ্রায়ণে কোনো সমস্যা হলে মেমিসের রেজিস্টারকৃত ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে খুদেবার্তার মাধ্যমে পাঠাতে হবে।

এসএইচ 

Link copied!