হামের টিকা না দিয়ে বিগত সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:১৪ পিএম
হামের টিকা না দিয়ে বিগত সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী 

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সামনে আরও উন্নতি হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, তাদের নিয়মিতভাবে সরকারের নির্দেশনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত রাখার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এসএইচ 

Link copied!