উপসর্গসহ হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৪২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪০ পিএম
উপসর্গসহ হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৪২

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু। একই সময়ে উপসর্গসহ হাম রোগে ৫ শিশুরু মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩ হাজার ১৯২ জন।   

১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১১ হাজার ২৪৩ জন।
   
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। 

পিএস

Link copied!