হামে প্রাণ গেল আরও ১০ শিশুর, আক্রান্ত ১১৩৬ জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম
হামে প্রাণ গেল আরও ১০ শিশুর, আক্রান্ত ১১৩৬ জন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সন্দেহজনক হামে ৯ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩৬ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৭৭২ জন।
  
১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৮০০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!