ফাইল ছবি
ঢাকা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৪১ শিশুর।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬২৩ শিশু মারা গেছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। এ পর্যন্ত মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর।
গত ১৫ মার্চ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ জন। এই সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮০ হাজার ১৯৩ জন।
পিএস
আপনার মতামত লিখুন :