ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ৩২৭

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৪ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ভর্তি ৩২৭

ছবি : সংগৃহীত

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন আরো ৬১ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন।

পিএস

Link copied!