ছবি : সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই।
এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে, বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’ এবং ‘ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে’।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আবার হোয়াইট হাউজও এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব সঙ্গে সঙ্গে দেয়নি।
পিএস
আপনার মতামত লিখুন :