এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, নতুন বিতর্ক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:১২ এএম
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, নতুন বিতর্ক

জনপ্রিয় ধর্মীয় বক্তা শায়খ আহমাদুল্লাহ-এর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এর আগে একই ধরনের অভিযোগে আরেক আলোচিত ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি-কেও দেশটি ছাড়তে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘৃণামূলক বক্তব্য ও উগ্রবাদী প্রচারণার অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, সিডনি বিমানবন্দর দিয়ে দেশত্যাগের প্রস্তুতির সময়ই শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যের ক্ষেত্রে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। এই সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা বাতিলের কারণে তা আর সম্ভব হয়নি।

এম

Link copied!