ছবি : সংগৃহীত
ঢাকা: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। বিনিয়োগকারীরা আসন্ন বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের আগে সতর্ক অবস্থান নিয়েছেন। তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে—এমন আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যার কারণে সোমবার (২৭ এপ্রিল) অপরিবর্তি রয়েছে স্বর্ণের দাম।
সোমাবর লেনদেনে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০৭.১৬-এ স্থির ছিল। অন্যদিকে, জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৭২২.৬০ ডলারে অবস্থান করে।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আগের তুলনায় আরও কঠোর (হকিশ) নীতি গ্রহণে প্রভাবিত করতে পারে। এর ফলে স্বর্ণবাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে, কারণ উচ্চ সুদের হার সাধারণত সুদবাহী সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ায়।
এদিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৫ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন সীমিত থাকায় বৈশ্বিক সরবরাহে টানাপোড়েন তৈরি হয়েছে, যা বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে। ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বর্ণের দাম অপরিবর্তিত থাকলেও স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে ৭৫.৮২ ডলার, প্লাটিনাম ০.৫ শতাংশ বেড়ে ২ হাজার ০২০.৪৪ ডলার এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৪৮৬.৯৯ ডলারে লেনদেন হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :