ছবি : সংগৃহীত
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানামুখী চাপ এবং সমালোচনার মুখে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না তার দেশ।
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি ইতালির এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
মেলোনি বলেন, ‘ইরান সংকটের শুরু থেকেই আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা ইরানের ওপর কোনো ধরনের হামলায় বা সামরিক অভিযানে অংশ নেব না।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, মেলোনি ওয়াশিংটনকে সমর্থন না করে ‘ভুল’ করেছেন, যার কারণে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। ট্রাম্পের সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে মেলোনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটে সামরিক শক্তি প্রয়োগ করে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনা সম্ভব নয়। বরং এই সংকট সমাধানে এখন কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করা জরুরি।
এর আগে মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়া মার্কিন সামরিক বিমানগুলোকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এছাড়া নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে ওই অঞ্চল থেকে নিজেদের বেশ কিছু সেনা প্রত্যাহারও শুরু করেছে রোম।
পিএস
আপনার মতামত লিখুন :