পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০১:০৮ পিএম
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ লাইনম্যান পদে ১০৩৫ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা
প্রতিষ্ঠান: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ১০৩৫টি

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং মাঠপর্যায়ের কঠোর কাজের উপযোগী শারীরিক সক্ষমতা থাকতে হবে।
ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
ন্যূনতম ওজন: ১১০ পাউন্ড
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি

অন্যান্য যোগ্যতা
৭ মিনিটে ১ মাইল দৌড় সম্পন্ন করার সক্ষমতা
প্যারালাল বারে পরপর ন্যূনতম ৫ বার ওঠানামার সক্ষমতা থাকতে হবে
খেলাধুলা ও শরীরচর্চায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

বয়সসীমা
১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে
ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২১ বছর।

বেতন স্কেল
অন-প্রবেশনকালীন বেতন: ১৫,৫০০ টাকা
অন-প্রবেশন শেষে বেতন: ১৬,৬০০ টাকা

আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd 
অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
আবেদন ফরম A4 সাইজের কাগজে হাতে পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে

আবেদন ফি
২০০ টাকা
পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে।

নিয়োগ প্রক্রিয়া
১. শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণদের এমসিকিউ লিখিত পরীক্ষায় ডাকা হবে
২. এমসিকিউ উত্তীর্ণদের লিখিত (রচনামূলক) পরীক্ষা নেওয়া হবে
৩. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে
৪. প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে নিয়োগ প্রদান করা হবে

শারীরিক পরীক্ষার তারিখ ও সময়
১৯ মে ২০২৬
সকাল ৯:০০টা

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পিএস

Link copied!