ছবি : সংগৃহীত
ঢাকা: ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে চিকিৎসক সংকট কাটাতে সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এরপর শুধু ইউজার আই প্রাপ্তরাই পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর, ২০২৬)।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
পিএস