বইমেলায় পাঠকের আগ্রহে নানা ধারার বই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৩০ পিএম
বইমেলায় পাঠকের আগ্রহে নানা ধারার বই

ছবি: সোনালীনিউজ

অমর একুশে বইমেলা ২০২৬-এ বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে ঘুরে দেখা গেছে, পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইতিহাস, স্মৃতিকথা, উপন্যাস, অনুবাদ ও গবেষণাধর্মী বই। নতুন প্রকাশনার পাশাপাশি জনপ্রিয় ও ক্লাসিক বই সংগ্রহেও পাঠকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

প্রথমা প্রকাশনীর স্টলে পাঠকদের ভিড় দেখা যায়। এখানে মওদুদ আহমদ–এর ‘চলমান ইতিহাস: জীবনের কিছু সময় কিছু কথা’ বইটি নিয়ে পাঠকদের কৌতূহল রয়েছে। একই সঙ্গে আহমদ ছফার ‘আমার কথা কইবে পাখি’, আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’, মাসউদ আহমদের ‘লাবণ্যর মুখ’ এবং রাহিতুল ইসলামের ‘বদলের কারাবাস’ বইগুলোও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে।

কথা প্রকাশের স্টলে হারুণ রশীদ–এর ‘রাজকীয় জলদস্যু বণিক সমিতি’, তারেক আজিজের ‘অতীত ঢাকার আরও ইতিহাস: জাদুঘর থেকে জাদুঘর’ এবং হরিশংকর জলদাসের ‘ঘটোৎকচ’ বই নিয়ে পাঠকদের আগ্রহ দেখা গেছে।

সময় প্রকাশন থেকে প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের ‘জিলন ০২৫’, দীপু মাহমুদের ‘ব্রেকআপ’ এবং হুমায়ূন আহমেদের ‘নবনী’, ‘তিথির নীল তোড়ানে’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ বই ঘিরেও পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়।

অক্ষরপত্র প্রকাশের স্টলে হাসান হাফিজের ‘বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প’ বইটি কৌতূহলী পাঠকদের আকর্ষণ করছে। অন্যদিকে বাংলা একাডেমির স্টলে জেলা-ভিত্তিক লোকজ গ্রন্থ, অভিধান ও কাজী নজরুল ইসলাম–এর রচনাবলি সংগ্রহ করতে দেখা যায় অনেক পাঠককে।

বাতিঘর প্রকাশনীর স্টলে জনপ্রিয় ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’ সিরিজ এবং ‘বেগ মাস্টার’ সিরিজ নিয়েও পাঠকদের আগ্রহ রয়েছে।

বইপত্র প্রকাশের স্টলে সানোয়ার হোসাইনের ‘বেইলি এন্ড লাভ’, ‘আমি লেখক ভট্টাচার্য’ এবং কামরুল হুদার ‘মার্ডার’ বইগুলোও পাঠকদের নজর কেড়েছে।

বিদ্যাপ্রকাশের স্টলে মোহিত কামালের ‘মায়াবতী’, রুমানা বৈশাখীর ‘যে মেয়েটি ভাত বেশি খেতো’ এবং তাসলিমা জামান পান্নার ‘কাছে থেকেও দূরে থেকো তুমি’ বই নিয়েও আগ্রহ দেখা গেছে।

স্টুডেন্ট ওয়েজ প্রকাশনীর স্টলে আনোয়ার পাশার ‘রাইফেল রোটি আওরাত’, মনির উদ্দিন ইউসুফের অনূদিত ‘রুমির মসনবী’ এবং বেদুইন সামাদের ‘বেলাশেষে’ বইগুলোর চাহিদা রয়েছে।

মাওলা ব্রাদার্স প্রকাশনীর স্টলে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ ও ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বর’, শাহাদুজ্জামান–এর ‘ক্রাচের কর্নেল’ এবং হরিশংকর জলদাসের ‘দহনকাল’ বই পাঠকদের আকর্ষণ করছে।

জ্ঞানকোষ প্রকাশনীর ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’, মহিউদ্দীন মোহাম্মদের ‘আধুনিক গরুর রচনা’ ও ‘মূর্তিপূজা প্রকল্প’ এবং জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘প্রজেক্ট ক্যাসিওপিরা’ নিয়েও পাঠকদের আগ্রহ রয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্র–এর স্টলে সৈয়দ মুজতবা আলীর ‘শবনম’ ও ‘দেশে বিদেশে’ এবং আবদুল্লাহ আবু সায়ীদ–এর ‘সংগঠন ও বাঙালি’ বই সংগ্রহ করছেন অনেক পাঠক।

ঐতিহ্য প্রকাশনীর স্টলে হাসান রোবায়েতের ‘ইন্দ্রজাল’, ‘ছায়া কারবালা’, ‘আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের বাসা’, আবুল হাসান–এর ‘ত্রয়ী’ এবং ‘আদর্শ হিন্দু হোস্টেল’ বইগুলোও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে।

মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখা যায়, ইতিহাস, স্মৃতিকথা, সমকালীন উপন্যাস, গবেষণা ও কিশোর সাহিত্য-সব ধরনের বইয়ের প্রতিই পাঠকদের আগ্রহ রয়েছে। ফলে এবারের অমর একুশে বইমেলায় বৈচিত্র্যময় বইয়ের প্রতি পাঠকদের আগ্রহই স্পষ্ট হয়ে উঠেছে।

এসএইচ 
 

Link copied!