ফাইল ছবি
তোমার মনকে প্রশ্ন কারে দেখো?
কতটা আঘাত দিয়েছিলে আমায়,
তোমার আঘাতে ক্ষতবিক্ষত এই হৃদয়।
তোমার হৃদয়হীনার মত আচরণ,
আমার আবেগকে পৃষ্ঠ করেছিল।
তুমি মনে করেছিলে,
আমি নিঃশেষ হয়ে যাব,
আমি নিস্তব্ধ হয়ে যাব।
তারপরেও নির্লজ্জের মত,
বারবার ছুটে গিয়েছি তোমার কাছে।
তুমি ফিরেও তাকাওনি।
আমি বুঝতে পারিনি,
তোমার বিলাসী জীবনের স্বপ্ন ছিল।
তোমার জীবনে অবিলাশ ছিল,
তাই তখন তুমি ছিলে হৃদয় হীনা।
সত্যি কথা কি জানো?
তোমার কাছ থেকে পাওয়া তুচ্ছ তাচ্ছিল্য,
আমাকে ভেঙ্গেচুর নতুন ভাবে গড়ে তুলেছে।
বিশ্বাস কর এখন আর তোমাকে নিয়ে ভাবি না।
আমার একাকিত্বে তোমার কোন স্থান নেই।
তুমি আমার কাছে শুধুই বিষাক্ত অতীত।
তবে তোমার জন্য প্রার্থনা থাকবে,
যেখানেই থাকো,
যেভাবেই থাকো।
সুখে থেকো বান্ধবী।