নাবিল গ্রুপের মিলনমেলা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:২০ পিএম
নাবিল গ্রুপের মিলনমেলা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত 

ছবি: নিজস্ব

ঢাকা: নাবিল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই আয়োজন করা হয়। 

পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর। কর্মী-ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পর্ককে আরও দৃঢ় করা এবং পারিবারিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান, এমডি ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম এবং ডিরেক্টর ইযাজ আবরার নাবিল।

অনুষ্ঠানে কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “নাবিল গ্রুপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমাদের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের ফলেই নাবিল গ্রুপ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে। আমি আশাকরি, এই মিলনমেলা আমাদের ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি মানুষই আমাদের সবচেয়ে বড় সম্পদ। প্রত্যেকের অবদানেই নাবিল গ্রুপের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের শ্রম, সততা এবং দায়িত্ববোধই নাবিল গ্রুপের আসল শক্তি। আমরা একসাথে এগিয়ে গেলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”

ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান বলেন, “ এখানে কর্মরত প্রত্যক কর্মীই এই প্রতিষ্ঠানের প্রাণ। এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও দৃঢ় করেছে।”

ডিরেক্টর ইযাজ আবরার নাবিল উল্লেখ করেন, “টিমওয়ার্কই আমাদের সফলতার মূল চাবিকাঠি। আমরা একসাথে থাকলে অসম্ভব বলে কিছু থাকবে না।”

অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মচারীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিনিয়র কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, “আমরা গর্বিত যে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করছি, যেখানে আমাদের একটি পরিবার হিসেবে দেখা হয়।”

একজন তরুণ কর্মী আয়নাল হক বলেন, “এই আয়োজন আমাদের অনুপ্রেরণা দেয়, কাজের প্রতি ভালোবাসা বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি আত্মিক সম্পর্ক গড়ে তোলে।”

নাবিল গ্রুপ বিশ্বাস করে—একসাথে পথ চলাই সফলতার সবচেয়ে বড় শক্তি। “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬” সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।

পিএস

Link copied!