ছবি: প্রতিনিধি
সিনিয়র সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট আকিমুল ইসলামের মা কিরণ নেছা (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর মনোহরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মনোহরপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
অ্যাডভোকেট আকিমুল ইসলাম জি টিভি ও দৈনিক আমাদের সময়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল সোনালী নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তাঁর মায়ের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং জীবননগর প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
এসএইচ