ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের প্রস্তাব জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে প্রস্তাব দেওয়া হবে।
প্রেস সচিব বলেন, এই ঘটনায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ এবং সম্ভাব্য যেকোনো আন্তর্জাতিক তদন্তে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এম
আপনার মতামত লিখুন :