ঈদে রাজধানীর নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:৪৯ পিএম
ঈদে রাজধানীর নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

ছবি: সোনালীনিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার বলেছেন, ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।

ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

মো. সারওয়ার বলেন, নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।
 
এ সময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

পিএস

Link copied!