সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:১১ পিএম
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান করেছেন রাষ্ট্রপতি। এখানে সংস্কার পরিষদ বলতে কিছু নেই। 

রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে এসব কথা বলেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি, অন্য কোনো ফোরামে নয়।

তিনি বলেন, ওই সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে দেশের উচ্চ আদালতে প্রশ্ন উঠেছে। এই পরিষদের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে এবং উচ্চ আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।

তিনি আরও বলেন, সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। এর বাইরে কোনো পন্থায় পরিষদ গঠন করা হলে তা অসাংবিধানিক হিসেবে গণ্য হবে।

পিএস

Link copied!