ফাইল ছবি
ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল করা হয়। তবে একই সময়ে সীমিত পরিসরে মোট ১ হাজার ১৯০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান- এই কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা পূর্ণভাবে বন্ধ থাকা এবং সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির কারণেই এই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি জটিল হলেও ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-গামী কিছু ফ্লাইট ধাপে ধাপে চালু রাখা হয়। বিশেষ করে মার্চের মাঝামাঝি থেকে কিছু রুটে ফ্লাইট চলাচল বাড়তে থাকে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পরিচালিত হয় ৬টি ফ্লাইট, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি, ১০ মার্চ ৪২টি, ১১ মার্চ ৩৬টি, ১২ মার্চ ৪৮টি, ১৩ মার্চ ৩৭টি, ১৪ মার্চ ৪৪টি, ১৫ মার্চ ৪৯টি, ১৬ মার্চ ৪০টি, ১৭ মার্চ ৪৫টি, ১৮ মার্চ ৪৫টি, ১৯ মার্চ ৪৫টি, ২০ মার্চ ৩৬টি, ২১ মার্চ ৩৭টি, ২২ মার্চ ৩৮টি, ২৩ মার্চ ৪৫টি, ২৪ মার্চ ৫০টি, ২৫ মার্চ ৪৫টি, ২৬ মার্চ ৫০টি, ২৭ মার্চ ৪৩টি, ২৮ মার্চ ৩৭টি, ২৯ মার্চ ৪৫টি এবং ৩০ মার্চ (পরিকল্পিত) রয়েছে ৫০টি ফ্লাইট।
এই সময়ে পরিচালিত ফ্লাইটগুলোর বড় অংশ ছিল ওমানের মাস্কাট, সৌদি আরবের বিভিন্ন গন্তব্য এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ-গামী। সবচেয়ে বেশি ফ্লাইট গেছে সৌদি আরব ও আমিরাত।
এদিকে সিডিউল বিপর্যয়ের কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি, ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি, ২৭ মার্চ ২২টি, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। আর ৩০ মার্চ বাতিল থাকছে ১৮টি ফ্লাইট।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৮টি ফ্লাইট বাতিল রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজ- ২টি, এয়ার অ্যারাবিয়া, শারজাহ- ৪টি, গালফ এয়ার, বাহরাইন- ২টি, কাতার এয়ারওয়েজ- ৪টি, এমিরেটস ও ইউএই- ২টি, জাজিরা এয়ারওয়েজ, কুয়েত- ৪টি।
পিএস
আপনার মতামত লিখুন :