চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষর করেন। এতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান—এ সাধারণ ছুটি পালন করা হবে।
এছাড়া, পার্বত্য অঞ্চলের বাইরে দেশের অন্যান্য এলাকায় বসবাসরত সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :