মারা গেছেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৮:৩৫ পিএম
মারা গেছেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

ফাইল ছবি

ঢাকা: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই।

রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন।

কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

পিএস

Link copied!